শিক্ষা ও সংস্কৃতির বিকাশের লক্ষ্যে, উম্মাহের কল্যাণে ও দক্ষ জনশক্তি তৈরিতে সহ পাঠ্যক্রমের অংশ হিসেবে একজন আদর্শ ও যোগ্য নাগরিক তৈরিতে কয়েকটি বিভাগে বিভক্তিকরণের মাধ্যমে ব্যবস্থা করা হয়
জুলফিকার হামদ-নাত গজল পরিবেশক দল
সংস্কৃতি মানুষের মেধাকে বিকশিত করে। দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে সংস্কৃতিক অঙ্গনের বিকল্প নেই। তাই, স্বতন্ত্র শিল্পীগোষ্ঠীর মাধ্যমে সাংস্কৃতিক প্রতিভা বিকশিত হয়।
হিযবুল্লাহ প্রকাশনী
গবেষণামূলক বিভিন্ন বিষয়ের পুস্তক প্রকাশনের জন্য রয়েছে স্বতন্ত্র প্রকাশনী বিভাগ। প্রকাশনী বিভাগের অধীনে বিভিন্ন পুস্তক প্রকাশিত হয়।
মুহিউসসুন্নাহ বৃত্তি বোর্ড
একাডেমিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমের অংশ এবং চতুর্মুখী যোগ্যতা অর্জনের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। ফলশ্রুতিতে প্রতিযোগিতামূলক মানসিকতা এবং দক্ষতা তৈরি হয়।
প্রশিক্ষণ বিভাগ
দক্ষ জনশক্তি তৈরি করতে প্রয়োজন পর্যাপ্ত প্রশিক্ষণ। শিক্ষার পাশাপাশি আদর্শ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ বিভাগের মাধ্যমে বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ প্রদান করা হয়।
ছারছীনা শরীফের মরহুম পীর সাহেব ক্বিবলা
আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.) এর
নসিহত
প্রিয় কর্মীবৃন্দ,বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দলীয় সংকীর্ণতার উর্ধ্বে থেকে সর্বস্তরের ছাত্র জনতাকে দ্বীনের পথে ডাকবে। মনে রাখবে, আমরা গদিভিত্তিক দলীয় রাজনীতি করি না। আমাদের সাথে কোন ব্যক্তি বা গোষ্ঠির গদির সংঘাত নেই।হযরত রাসূলে পাক সা. এর প্রদর্শিত পথই আমাদের একমাত্র পথ এবং মুজাদ্দিদ—ই আলফেসানি (র.) এর কর্মপন্থাই আমাদের কর্মপন্থা।দলীয় রাজনীতিতে ইসলামের উপকারের চেয়ে ক্ষতিই বেশি। যেহেতু আমরা ক্ষমতা চাই না, খিদমাত চাই। আর দলীয় প্রতিহিংসার উর্ধ্বে থেকে পরোক্ষ রাজনীতির মাধ্যমেই তা সম্ভব। মনে রাখবে, আমরা গদি চাইনা বরং চাই গদির সংশোধন। তাই সাবধান! পরিস্থিতি যতই ঘোলাটে হোক, অবস্থা যতই সংকটময় হোক মূলনীতির উপর দায়েম ও কায়েম থাকবে। “কোহে টল্লাত মাগার ফকির না টল্লাত” যেখানে আছো দাঁড়িয়ে থাক। মুরব্বির নির্দেশ ছাড়া একপাও এগিয়ো না। সময়মত মুরব্বি সব বলে দিবে। সামনে বিপদ থাকতে পারে, তোমার হয়তো খবর নাই। মুরব্বির নেক নজরেই তোমার সফলতা। মুরব্বিকে অমান্য করলে শয়তান—ই তোমার মুরব্বি হবে। এই শিক্ষা মনে রাখবে।
[সম্মেলন স্মারক ২০১২ ইং, কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত]
অমীয় বাণী
"ছাত্র হিযবুল্লাহর জন্য যার শরীরের ঘাম ঝরে, তার জন্য গভীর রাতে আমার চোখের পানি ঝরে। "
আলহাজ্ব হযরত মাও. শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর সাহেব ক্বিবলা
দারুননাজাত মাদরাসায় শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য ছাত্র হিযবুল্লাহর বিকল্প নেই।
অধ্যক্ষ আ.খ.ম. আবুবকর সিদ্দীক (মা.জি.আ.)
পৃষ্ঠপোষক, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা শাখা।
একজন শিক্ষার্থীর আমলে জিন্দেগি গঠনের পাশাপাশি একজন যোগ্য ও দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে তোলাই ছাত্র হিযবুল্লাহর লক্ষ্য।
মাও. মোয়াজ্জেম হোসাইন সিদ্দীকি (দা.বা.)
সভাপতি, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা শাখা।
ফটো গ্যালারি
আমাদের রাহবার আমিরে হিযবুল্লাহ
দেশশ্রেষ্ঠ ঐতিহ্যবাহী বাংলার আজহার খ্যাত বিদ্যাপীঠ,দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা